২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনের ফাইনালে মেসিদের এগিয়ে রাখছেন রোনালদিনিয়ো

রোনালদিনিয়োর আশা, ইউভেন্তুসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম শিরোপাটি এবার ঘরে তুলবে বার্সেলোনা। কাম্প নউতে কাটানো সোনালি সময়ের স্মৃতিচারণ করে এই কথা জানান ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 10:35 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

আগামী শনিবার বার্লিনের ফাইনালে ইউরোপ সেরার মুকুটের লড়াইয়ে নামবে বার্সেলোনা ও ইউভেন্তুস। দুটি দলের সামনেই আছে ‘ট্রেবল’ জয়ের হাতছানি।

এ ম্যাচ সামনে রেখে টুইটালে বৃহস্পতিবার রোনালদিনিয়ো নিজের একান্ত চাওয়াটা জানান, “আশা করি, বার্সেলোনা তাদের পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারবে।”

২০০৫-০৬ মৌসুমে আর্সেনালকে হারিয়ে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে বড় অবদান ছিল রোনালদিনিয়োর। সেই সময়ের স্মৃতি আওড়ে এই ব্রাজিলিয়ান লেখেন, “আর্সেনালের বিপক্ষের সেই ফাইনাল নিয়ে আমার দারুণ কিছু স্মৃতি আছে।”

এসি মিলানে পাড়ি জমানোর আগে বার্সেলোনার জার্সিতে পাঁচটি বছর কাটান রোনালদিনিয়ো। টুইটারে বার্সেলোনার প্রতি ভালোবাসা জানাতেও ভোলেননি তিনি, “বার্সা সবসময় আমার হৃদয়েই থাকবে।”

পুরনো খবর:

বার্সাকে পগবার হুমকি 
শেষটা জয়ে রাঙাতে চান চাভি
ট্রেবলের হাতছানিই প্রেরণা বার্সার
মেসির আবদার, নেইমারের না
বার্সাকে প্রতিদান দিতে চান মেসি
বার্সায় ২০২০ পর্যন্ত আলবা