২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের প্রস্তাব ফিরিয়ে দিলেন আনচেলত্তি 

এসি মিলানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 08:30 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়া আনচেলত্তিকে নেওয়ার প্রস্তাব দিয়েছিল এসি মিলান। তবে ৫৫ বছর বয়সী ইতালিয়ান এই কোচ দ্বিতীয় মেয়াদে ক্লাবটির দায়িত্ব নিতে চাননি। 
 
"এসি মিলানকে তাদের আগ্রহের জন্য ধন্যবাদ। আমার এত ভালোবাসার একটি ক্লাবকে না বলাটা কঠিন ছিল। কিন্তু আমার কিছু বিশ্রামের প্রয়োজন। আমি তাদের সর্বাঙ্গীণ শুভ কামনা করি।"
 
এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন আনচেলত্তি। ওই সময়ে ইতালির ক্লাবটিকে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান তিনি। 
 
এসি মিলানের খেলোয়াড় হিসেবেও দুটি ইউরোপিয়ান কাপ জয়ের অভিজ্ঞতা আছে আনচেলত্তির। এখনকার চ্যাম্পিয়ন্স লিগই আগে ইউরোপিয়ান কাপ নামে পরিচিত ছিল।