কাভানির গোলে পিএসজির ‘ট্রেবল’
ফরাসি কাপের ফাইনালে জ্লাতান ইব্রাহিমোভিচ আলো ছড়াতে না পারলেও পিএসজির ঘরোয়া ‘ট্রেবল’ শিরোপা হাতছাড়া হয়নি। শনিবার রাতে এদিনসন কাভানির গোলে এজে উসারকে হারিয়ে এ মৌসুমে ‘ত্রিমুকুট’ জয় করেছে পিএসজি।
এ মৌসুমে আগেই লিগ ওয়ান ও লিগ কাপ জয় করে লরা ব্লাঁর পিএসজি।
এটি পিএসজির নবম ফরাসি কাপ জয়। তাদের চেয়ে বেশি এ শিরোপা জিতেছে কেবল অলিম্পিক মার্শেই (১০টি)।
নিষেধাজ্ঞার কারণে শনিবার হাভিয়ের পাস্তোরেকে ছাড়াই খেলতে নামে পিএসজি। দলের সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ সেরাটা মেলে ধরতে পারেননি।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫তম মিনিটে পিএসজিকে গোল এনে দেন কাভানি। উরুগুয়ের এই ফরোয়ার্ডের গোলটিই ব্লাঁর দলকে ট্রেবল জয়ের স্বাদ এনে দেয়।
