২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের ফুটবলে আলো ছড়াচ্ছেন সাবিনারা

মালদ্বীপের ফুটবল চ্যাম্পিয়নশিপে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের তিন মেয়ে ফুটবলার সাবিনা খাতুন, সাবিনা আক্তার ও মিরোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2015, 06:21 PM

Updated : 25 Apr 2022, 01:24 PM

বাংলাদেশের মহিলা ফুটবল দলের এই ত্রয়ীর পারফরম্যান্সে মালদ্বীপ ডিফেন্স ফোর্স ১০-০ গোলে হারিয়েছে থাণ্ডি অ্যাডভান্স অ্যান্ড রিক্রিয়েশন দলকে।
 
দলের জয়ে বড় অবদান রাখেন জাতীয় দলের ফরোয়ার্ড সাবিনা; প্রতিপক্ষের জালে একাই সাত গোল করেন তিনি। আর মিডফিল্ডার মিরোনা করেন এক গোল।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মালদ্বীপের এই আসরের প্রথম ম্যাচে দলের গোলপোস্টের নিচে সাবিনা আক্তারও ভালো করেন।