ইপিএলের মৌসুম সেরা কোচ মরিনিয়ো
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) মৌসুমের সেরা কোচ হয়েছেন জোসে মরিনিয়ো। আর সেরা খেলোয়াড় হয়েছেন তারই ক্লাব চেলসির মিডফিল্ডার এডেন হ্যাজার্ড।
দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নেওয়া মরিনিয়ো এবার ইংল্যান্ডের ক্লাবটিকে লিগ আর লিগ কাপের শিরোপা জেতান।
৫২ বছর বয়সী মরিনিয়ো এই নিয়ে তৃতীয়বারের মতো ইপিএলের মৌসুম-সেরা কোচ হলেন।
এর আগে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে সেরা কোচ হয়েছিলেন মরিনিয়ো। ওই দুবারও চেলসিকে লিগ শিরোপা জিতিয়েছিলেন তিনি।
এ মৌসুমে ২০ গোল করা বেলজিয়ামের মিডফিল্ডার হ্যাজার্ড এর আগে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন পুরস্কারও জেতেন।
