প্রীতি ম্যাচ খেলতে আসছে পশ্চিমবঙ্গ হ্যান্ডবল দল
প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা হ্যান্ডবল দল।
২৯ বছর পর দুই বাংলার মধ্যে হ্যান্ডবলের এই প্রীতি ম্যাচ হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৮৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল পশ্চিমবঙ্গ হ্যান্ডবল দল।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে বৃহস্পতিবার সাংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জানান, পুরুষ ও মহিলা বিভাগে মোট আটটি ম্যাচ হবে। সম্প্রীতির এই আসর মাঠে গড়াবে আগামী বুধবার। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতে হবে ম্যাচগুলো।
পশ্চিমবঙ্গ পুরুষ ও মহিলা দলের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, পুলিশ, বিজেএমসি ও চট্টগ্রাম জেলা দল প্রীতি ম্যাচ খেলবে।
