২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বিজেএমসির জয়

প্রিমিয়ার লিগে নিজেদের নবম ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে টিম বিজেএমসি। ফরাশগঞ্জের বিপক্ষে তাদের জয়টি ৪-০ ব্যবধানের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 09:02 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বিজেএমসির জয়ে ডোডো সুনকো ২টি, মেহেদী হাসান তপু ও জাকির হোসেইন জিকু একটি করে গোল করেন।

২০তম মিনিটে তপু নিখুঁত হেডে লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় বিজেএমসি।

সুনকোর গোলে ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বিজেএমসি। একক প্রচেষ্টায় বল নিয়ে দ্রুত প্রতিপক্ষের ডি বক্সের ঢুকে পড়ে গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের এই ফরোয়ার্ড।

৫৮তম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের কাছ থেকে পাওয়া বল জিকু লক্ষ্যভেদ করলে স্কোরলাইন ৩-০ হয়।

আর শেষ দিকে সুনকো আরেকটি গোল করলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় দলটির।

৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকায় দশম স্থানে উঠে এসেছে বিজেএমসি। আর ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে নেমে গেছে ফরাশগঞ্জ।