২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেড়ে নেওয়া হলো যুক্তরাষ্ট্র রিলে দলের পদক

লন্ডনে ২০১২ অলিম্পিকে জেতা ১০০ মিটার রিলের রূপার পদক হারিয়েছে যুক্তরাষ্ট্রের পুরুষ দল। ওই দলের সদস্য স্প্রিন্টার টাইসন গের ডোপিং অপরাধের জন্য তাদের পদক কেড়ে নেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 07:59 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

ট্রেল কিমন্স, জাস্টিন গ্যাটলিন, রায়ান বেইলি ও গের পদক হারানোর বিষয়টি বুধবার জানায় যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি।

নিষিদ্ধ উপদান নেওয়ার জন্য গত বছর নিষিদ্ধ হন। ২০১২ সালের জুলাই থেকে তার সব ফল বাতিল করা হয়। এরই মধ্যে গে তার রূপার পদক যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটিকে ফেরত দিয়েছেন।