২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার কোপা আমেরিকার দল ঘোষণা

হামেস রদ্রিগেস ও রাদামেল ফালকাওকে নিয়েই কোপা আমেরিকার প্রাথমিক দল দিয়েছে কলম্বিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 06:22 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

হোসে পেকারমানের ঘোষণা করা ৩০ সদস্যের দলে নতুন মুখ দুজন-সান্তা ফের ডিফেন্ডার ফ্রান্সিসকো মেসা ও ইকুইদাদের গোলরক্ষক ক্রিস্তিয়ান বনিয়া।

দলে ফিরেছেন কার্লোস ভালদেস, লুইস ফের্নান্দো মুরিয়েল ও এদউইন ভালেন্সিয়া।

চিলিতে ১১ জুন থেকে ৪ জুলাইয়ের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ব্রাজিল, পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে কলম্বিয়া।

টুর্নামেন্ট শুরুর আগে ৩০ জনের দলকে কাটছাঁট করে ২৩ জনে নামিয়ে ফেলবেন পেকারমান।

কোপা আমেরিকার কলম্বিয়া দল:

গোলরক্ষক: কামিলো ভারহাস (আতলেতিকো নাসিওনাল), দাভিদ ওসপিনা (আর্সেনাল), ক্রিস্তিয়ান বনিয়া (ইকুইদাদ)।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান সাপাতা (এসি মিলান), এদের আলভারেস (রিভার প্লেট), হেইসন মুরিজো (গ্রেনাদে), কামিলো সুনিগা (নাপোলি), পাবলো আরমেরো (ফ্ল্যামেঙ্গো), সান্তিয়াগো আরিয়াস (পিএসভি), কার্লোস ভালদেস (নাসিওনাল), দারউইন মারমোলেহো (স্তান্দার্দ লিগে), ফ্রান্সিসকো মেহা (সান্তা ফে)।

মিডফিল্ডার: আবেল আগুইলার (তুলুজ), আলেজান্দার মেসিয়া (মন্তেরি), কার্লোস সানচেস (অ্যাস্টন ভিলা), এদউইন কারদোনা (মন্তেরি), ফ্রেদি গুয়ারিন (ইন্টার মিলান), হুয়ান ফের্নান্দো কুইন্তেরো (পোর্তো), হুয়ান গিলেরমো কুয়ার্দাদো (চেলসি), পেদ্রো ফ্রাঙ্কো (বেসিকতাস ইস্তানবুল), হামেস রদ্রিগেস (রিয়াল মাদ্রিদ), এদউইন ভালেন্সিয়া (সান্তোস), ইয়োহান মহিকা (ভায়াদোলিদ), ভিক্তর ইবারবো (এএস রোমা)।

ফরোয়ার্ড: কার্লোস বাক্কা (সেভিয়া), জাকসন মার্তিনেস (পোর্তো), রাদামেল ফালকাও (ম্যানচেস্টার ইউনাইটেড), তেওফিলো গুতিয়েরেস (রিভার প্লেট), আন্দ্রেস রেনতেইরা (সান্তোস লাগুনা), লুইস মুরিয়েল (সাম্পদোরিয়া)।