ব্রাদার্সের কষ্টের জয়
প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে হারাতে ঘাম ছুটে গেছে ব্রাদার্স ইউনিয়ন। একমাত্র গোলে জিতেছে গোপীবাগের দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে ৭৫তম মিনিটে অগাস্টিনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। শেষ পর্যন্ত এ গোলেই তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত হয় তাদের।
চলতি লিগে ব্রাদার্স চতুর্থ জয়ের স্বাদ পেল। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে তারা।
অন্যদিকে রহমতগঞ্জের এটি চতুর্থ হার। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে আছে তারা।
আর ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
