২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের কোপা আমেরিকার দলে কাকা

কোপা আমেরিকার জন্য ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ কাকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 09:34 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

চলতি মাসের প্রথম সপ্তাহে ঘোষিত ২৩ জনের দলে ছিলেন না ওরল্যান্ডো সিটির কাকা। পরে আরও সাতজনের সঙ্গে তাকেও ডাকেন কোচ কার্লোস দুঙ্গা।

তবে প্রাথমিক দলে নতুন সাত ফুটবলার যোগ হলেও ঠাঁই মেলেনি বার্সেলোনার দানি আলভেসের। দলে চোটের কারণে নেওয়া হয়নি চেলসির মিডফিল্ডার অস্কারকে।

জুনের প্রথম দিনই চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ দুঙ্গা।

আগামী ১১ জুনে চিলিতে শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। ব্রাজিলের গ্রুপে রয়েছে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা।

কোপা আমেরিকার ব্রাজিল দল:

গোলরক্ষক: দিয়েগো আলভেস (ভালেন্সিয়া), মার্সেলো গ্রোহে (গ্রেমিও), জেফারসন (বোতাফোগো), নেতো (ফিওরেন্তিনা)।

ডিফেন্ডার: দানিলিও (পোর্তো), দাভিদ লুইস (পিএসজি), ফাবিয়ানো (মোনাকো), ফিলিপে লুইস (চেলসি), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মারকুইনিয়োস (পিএসজি), মিরান্দা (আতলেতিকো মাদ্রিদ), চিয়াগো সিলভা (পিএসজি), জিল (করিস্থিয়ান্স)।

মিডফিল্ডার: ফিলিপে আন্দারসন (লাৎসিও), কাসেমিরো (পোর্তো), ফিলিপে কৌতিনিয়ো (লিভারপুল), এলিয়াস (করিন্থিয়ান্স), ফের্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি), ফ্রেদ (শাখতার দোনেৎস্ক), লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), রাফিনিয়া (বার্সেলোনা), এভারতন রিবেইরো (আল আহলি), উইলিয়ান (চেলসি)।

ফরোয়ার্ড: দগলাস কস্তা (শাখতার দোনেৎস্ক), লিয়েনদ্রো দামিয়াও (ক্রুজেইরো), রবের্তো ফিরমিনো (হফেনহাইম), কাকা (ওরল্যান্ডো সিটি), নেইমার (বার্সেলোনা), রবিনিয়ো (সান্তোস), দিয়েগো তারদেল্লি (শ্যানডং লুনেং)।