উরুগুয়ের কোপা আমেরিকার দল ঘোষণা
কোপা আমেরিকার প্রাথমিক দল দিয়েছে উরুগুয়ে। ফিফার নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেসকে দলে রাখেননি কোচ অস্কার তাবারেস।
গত সোমবার ঘোষণা করা ২৭ সদস্যের উরুগুয়ে দলে জায়গা হয়নি ইউভেন্তুস ডিফেন্ডার কাসেরেস ও হাল সিটির মিডফিল্ডার গাস্তন রামিরেসের। দুজনেই চোটে ভুগছেন।
২৭ জনের দলটি টুর্নামেন্টের আগে ২৩ জনের করে ফেলবেন তাবারেস।
সবচেয়ে বেশি ১৫বার কোপা আমেরিকা জেতা উরুগুয়ে এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বে আর্জেন্টিনা, জ্যামাইকা ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে।
১১ জুন থেকে চিলিতে শুরু হবে ২০১৫ সালের কোপা আমেরিকার আসর।
কোপা আমেরিকার উরুগুয়ে দল:
গোলরক্ষক: ফের্নান্দো মুসলেরা (গালাতাসারাই), মার্তিন সিলভা (ভাস্কো দা গামা), রদ্রিগো মুনোস (লিবের্তাদ)।
ডিফেন্ডার: মাক্সিমিলিয়ানো পেরেইরা (বেনফিকা), মাতিয়াস অহুইর্রেগারায় (এস্তুদিয়ান্তেস এলপি), হোসে মারিয়া হিমিনেস (আতলেতিকো মাদ্রিদ), দিয়েগো গদিন (আতলেতিকো মাদ্রিদ), সেবাস্তিয়ান কোয়াতেস (সান্ডারল্যান্ড), এমিলিয়ানো ভেলাকেস (গেতাফে), গাস্তন সিলভা (তরিনো), আলভারো পেরেইরা (এস্তুদিয়ান্তেস এলপি)।
মিডফিল্ডার: মাথিয়াস করুহো (ইউ দে চিলি), হোর্হে ফুসাইল (নাসিওনাল), কামিলো মায়াদা (রিভার প্লেট), আলভারো গনসালেস (তোরিনো), কার্লোস সানচেস (রিভার প্লেট), এহিদিও আরেভালো রিওস (টাইগ্রেস), ওয়াল্টার গারগানো (নাপোলি), গুসমান পেরেইরা (ইউ দে চিলি), নিকোলাস লোদেইরো (বোকা জুনিয়র্স), ক্রিস্তিয়ান রদ্রিগেস, গিওর্গিয়ান দে আর্রাসকায়েতা (ক্রুজেইরো)।
ফরোয়ার্ড: দিয়েগো রোলান (বোর্দো), জোনাথন রদ্রিগেস (বেনফিকা), এদিনসন কাভানি (পিএসজি), ক্রিস্থিয়ান স্তুয়ানি (এসপানিওল), আবেল এর্নান্দেস (হাল সিটি)
