২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে গিয়েও চট্টগ্রাম আবাহনীর ড্র

এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি চট্টগ্রাম আবাহনী। টিম বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বন্দরনগরীর দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ২৪তম মিনিটে রাজুর গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ১-০ স্কোরলাইন ধরে রেখে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই সমতায় ফেরা গোল পেয়ে যায় বিজেএমসি। ৫৭তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করেন বিজেএমসির তারা।

৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে নবম স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। আর সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নীচে আছে বিজেএমসি।

৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।