২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকারকে হারিয়ে দ্বিতীয় স্থানে শেখ রাসেল

ফেনী সকারকে হারিয়ে প্রিমিয়ার লিগের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সকারের বিপক্ষে শেখ রাসেলের জয়টি ২-১ গোলের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 08:58 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার চতুর্দশ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। পাঁচ মিনিট পর জাত্তা লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে সকার।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলা শেখ রাসেল ফের এগিয়ে যায়। ৬০তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন কিংসলে। এই গোলেই শেষ পর্যন্ত শেখ রাসেলের তিন পয়েন্ট নিশ্চিত হয়।

লিগে এটি শেখ রাসেলের পঞ্চম জয়। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে (১৬ পয়েন্ট) পেছনে ফেলে লিগের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

চলতি লিগে চতুর্থ হারের তেতো স্বাদ পাওয়া সকার ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছে।

আর ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।