২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জের কাছে পয়েন্ট খোয়াল আবাহনী

প্রিমিয়ার লিগের তালিকার নিচের দিকে থাকা ফরাশগঞ্জের সঙ্গেও পেরে ওঠেনি আবাহনী লিমিটেড, গোলশূন্য ড্র করেছে ঐতিহ্যবাহী দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 07:18 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোমবার ফরোয়ার্ডদের ব্যর্থতায় ফরাশগঞ্জের সঙ্গে ড্র করায় লিগ শিরোপার আশা আরও ফিকে হয়ে গেল আবাহনীর। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে রয়েছে তারা।

চলতি মৌসুমে জয় খরা এখনো কাটাতে পারেনি ফরাশগঞ্জ। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে তাদের অবস্থান নবম।

আর ২৩ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।