২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের সেরা টাইমিং পাওয়েলের

এই বছরে ১০০ মিটারে সেরা টাইমিং করেছেন আসাফা পাওয়েল। কিংসটনে জ্যামাইকা ইন্টারন্যাশনাল ইনভাইটেশনালে ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 05:08 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

একশ মিটার স্প্রিন্টের সাবেক রেকর্ডধারী পাওয়েলের এটা পাঁচ বছরের মধ্যে ব্যক্তিগত সেরা টাইমিং।  
 
গত শনিবার ৩২ বছর বয়সী জ্যামাইকার এই স্প্রিন্টার যুক্তরাষ্ট্রের রায়ান বেইলি ও স্বদেশি নেস্তা কার্টারকে পেছনে ফেলেন।