২৭ ম্যাচ পর সেরেনার হার
টানা ২৭টি ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেলেন সেরেনা উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের এই তারকাকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছেন পেত্রা কেভিতোভা।
মহিলা টেনিসের বিশ্বের এক নম্বর তারকা সেরেনা শুক্রবারের সেমি-ফাইনালে ৬-২, ৬-৩ গেমে হারেন।
শেষ চারের অন্য ম্যাচেও অঘটন ঘটেছে, সাবেক এক নম্বর তারকা রাশিয়ার মারিয়া শারাপোভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন তারই স্বদেশি সোভেতলানা কুজনেতসোভা।
