২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের প্রস্টেট গ্রন্থিতে সফল অস্ত্রোপচার

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের প্রস্টেট গ্রন্থিতে অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার সাও পাওলোর একটি হাসপাতালে এই অস্ত্রোপচারের পর তিনি সেরে উঠছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

এ নিয়ে ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ৭৪ বছর বয়সী পেলে হাসপাতালে ভর্তি হলেন।

এক বিবৃতিতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল জানায়, পেলের প্রস্টেট গ্রন্থির ভেতরের কিছু অংশ কেটে ফেলা হয়।

পেলে নামেই সারা বিশ্বে পরিচিত এদসন আরান্তেস দো নাসিমেন্তো গত ডিসেম্বর এই হাসপাতালেই কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। সেবার দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফেরেন তিনি।

ক্যারিয়ারে ১ হাজার ২৮০টিরও বেশি গোল করেন পেলে। অনেকের বিবেচনাতেই সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয় করেন।