২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর কাছে হারল চট্টগ্রাম আবাহনী

এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ফেনী সকারের বিপক্ষে লিগ ম্যাচে জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী। বন্দরনগরীর দলটি শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 10:13 PM

Updated : 12 Oct 2022, 03:39 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় খেলায় ৪৫তম মিনিটে হানিফের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

বিরতির পর সোহেলের গোলে ম্যাচে সমতা ফেরায় ফেনী সকার। এরপর ৮০তম মিনিটে জহিরুল লক্ষ্যভেদ করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

চলতি প্রিমিয়ার লিগে ফেনী সকারের এটি তৃতীয় জয়। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে আছে তারা। আর ছয় ম্যাচ হারা চট্টগ্রাম আবাহনী ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।

২০ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় শীর্ষে রয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।