২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠে আতলেতিকোর হোঁচট

দিনের প্রথম ম্যাচে বার্সেলোনা জেতায় আতলেতিকো মাদ্রিদের লা লিগার শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে যায়। এখন তাদের লড়াইটা তাই মূলত সেরা তিনে থেকে সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার। সে লক্ষ্যে হোঁচট খেয়েছে দলটি; আথলেতিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2015, 12:02 AM

Updated : 25 Apr 2022, 01:19 PM

ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে শরিবার রাতে আতলেতিকো তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠালেও প্রতিবারই অফসাইডের কারণে সেগুলো গোল হয়নি।

এই ড্রয়ের পরও অবশ্য লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেই থাকছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৭৬। 
 
সমান ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দিনের প্রথম ম্যাচে মেসি-সুয়ারেসরা ৮-০ গোলে বিধ্বস্ত করে করদোবাকে।