২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে বাঁদর বলায় এসপানিওলকে নিন্দা

এসপানিওলের সমর্থকরা নেইমার ও দানি আলভেসকে বাঁদর বলে ডেকেছে। আর এর জন্য স্পেনের প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি) কর্তৃপক্ষ ক্লাবটিকে নিন্দা জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 03:09 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

গত শনিবার স্পেনের লা লিগার ম্যাচে এসপানিওলের মাঠে তাদের সমর্থকরা লিওনেল মেসিকে উদ্দেশ করেও অপমানমূলক কথা বলে।  

এলএফপি মঙ্গলবার জানায়, ক্রীড়াক্ষেত্রে সহিংসতা, বর্ণবাদ ও বিদেশিদের ঘৃণা প্রদর্শন প্রতিরোধে কাজ করা স্পেনের সরকারের একটি কমিশনের কাছে এসপানিওলের বিরুদ্ধে অভিযোগ করা হবে।

এসপানিওলের মাঠ থেকে ২-০ গোলে জিতে আসার দিন অপমান সইতে হয় জেরার্দ পিকেকেও। বার্সেলোনার ডিফেন্ডারকে তার প্রেমিকা শাকিরা ও ছেলেকে নিয়ে কথা শোনায় এসপানিওলের সমর্থকরা।

দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার সময় বার্সেলোনার আরেক ডিফেন্ডার জর্দি আলবাকেও অপমান করে এসপানিওলের সমর্থকরা।

এই আচরণের জন্য এসপানিওলকে ১০ হাজার ইউরোর বেশি জরিমানা গুণতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।