যুক্তরাষ্ট্রে বার্সার মুখোমুখি হচ্ছে ইউনাইটেড
মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে প্রস্তুতিমূলক একটি টুর্নামেন্টে মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।
মঙ্গলবার ইউনাইটেড কর্তৃপক্ষ বার্সেলোনার মুখোমুখি হওয়ার বিষয়টি নিশ্চিত করে। আগামী ২৫ জুলাই দুই দলের ম্যাচটি হবে ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্ল্যারায়।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ নামে পরিচিত টুর্নামেন্টে ইংল্যান্ডের ক্লাব ইউনাইটেড মোট চারটি ম্যাচ খেলবে। লুইস ফন গালের দলের বাকি তিন প্রতিপক্ষ ফ্রান্সের পিএসজি, মেক্সিকোর ক্লাব আমেরিকা ও যুক্তরাষ্ট্রের সান হোসে আর্থকোয়েক।
স্পেনের লা লিগায় ২২টি আর চ্যাম্পিয়ন্স লিগে চারটি শিরোপা জেতা বার্সেলোনা এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলবে।
