টাইব্রেকারে হেরে বায়ার্নের ট্রেবল জয়ের স্বপ্ন শেষ
জার্মান কাপের সেমি-ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে টাইব্রেকারে হেরে শেষ হয়ে গেছে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ের স্বপ্ন।
মঙ্গলবার বায়ার্নের মাঠে দুই দলের নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোল অমীমাংসিত থাকে। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দলই আর গোল করতে পারেনি।
টাইব্রেকারে গড়ানো ম্যাচে চারটি শট থেকে একটিও গোল করতে পারেনি বায়ার্ন। প্রথম দুটি শট থেকে গোল পাওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড।
গত রোববার বুন্দেসলিগায় শিরোপা জয় নিশ্চিত হওয়া বায়ার্নের সামনে অবশ্য এখনও ডাবল জয়ের হাতছানি আছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে বার্সেলোনার বিপক্ষে লড়তে হবে পেপ গার্দিওলার দলকে।
