মোহামেডানের টানা দ্বিতীয় জয়
প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টিম বিজেএমসিকে ২-০ গোলে হারিয়েছে ঐহিত্যবাহী দলটি।
চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শুরু করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করেছিল বিজেএমসি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার তৌহিদুল আলম সবুজ ও জুয়েল রানা একটি করে গোল করে মোহামেডানকে তিন পয়েন্ট এনে দেন।
পঞ্চম মিনিটে সবুজের গোলে এগিয়ে যায় মোহামেডান। আর ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল।
