প্যাট্রন কাপে পেছালেন সিদ্দিকুর
প্যাট্রন কাপে পিছিয়েছেন সিদ্দিকুর রহমান। দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন দেশসেরা এই গলফার।
প্রথম রাউন্ডে নিজের সেরা ছন্দ হারিয়ে পারের চেয়ে ৪ শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
কুর্মিটোলা গলফ কোর্স সোমবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলেন তিনি।
দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৭ শট কম খেলে জিবন আলির সঙ্গে শীর্ষে উঠে এসেছেন জামাল হোসেন মোল্লা।
