২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলির জয়, রোমার ড্র

সেরি আতে নিজেদের মাঠে ফিওরেন্তিনাকে ৩-০ গোলে হারিয়েছে নাপোলি। আর তোরিনোর মাঠে গিয়ে পয়েন্ট হারিয়েছেন এএস রোমা। ১-১ গোলে ড্র হয়েছে তোরিনো-রোমা ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 10:55 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

নাপোলিকে তালিকায় সেরা চারে রাখার ম্যাচে ড্রাইস মেরটেন্স, হোসে কালেহন ও মারেক হামসিক একটি করে গোল করেন।

৩০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে নাপোলি। এ হারে ৩০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ফিওরেন্তিনা।

এদিকে ফ্লোরেন্তসির গোলে এগিয়ে গেলেও রোমা প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। লোপেসের গোলে সমতায় ফেরে তোরিনো।

৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোমা। আর সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সেরি আর চলতি মৌসুমের তালিকায় সপ্তম স্থানে আছে তোরিনো।