২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাট্রন কাপে প্রথম দিন শেষে দুই নম্বরে সিদ্দিকুর

প্যাট্রন কাপের শুরুটা খুব ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। দেশসেরা এই গলফার দ্বিতীয় স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

কুর্মিটোলা গলফ কোর্সে রোববার প্রথম রাউন্ডের খেলায় পারের চেয়ে ৪ শট কম খেলেন সিদ্দিকুর।

সিদ্দিকুরকে পেছনে ফেলে প্রথম রাউন্ডে শীর্ষে আছেন জীবন আলি। পারের চেয়ে ৫ শট কম খেলেছেন তিনি।

আর পারের চেয়ে ৩ শট কম খেলে জামাল হোসেন মোল্লা তৃতীয় স্থানে রয়েছেন।