২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসকে মাটিতে নামাল পার্মা

সেরি আর চলতি মৌসুমের শিরোপার পথে ছুটতে থাকা ইউভেন্তুস হোচঁট খেল পার্মার মাঠে গিয়ে। লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হারটি ১-০ গোলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 04:41 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

শনিবার আন্দ্রেয়া পিরলো, কার্লোস তেভেসের মতো তারকাকে রেখেই পার্মার মাঠে খেলতে যাওয়ার মাশুল গুণেছে ইউভেন্তুস। পার্মার আর্জেন্টিনা মিডফিল্ডার হোসে মাউরি পার্মাকে জয় এনে দেওয়া গোলটি করেন ৬০তম মিনিটে।

অবশ্য পার্মার মাঠে হারলেও সেরি আর বর্তমান চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার পথেই রয়েছে ইউভেন্তুস। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

লিগের ইউভেন্তুসের সবচেয়ে কাছাকাছি থাকা এএস রোমার ২৯ ম্যাচে পয়েন্ট ৫৬।