২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি লিগ কাপের শিরোপা আবার পিএসজির

জ্লাতান ইব্রাহিমোভিচ ও এদিনসন কাভানি- দুই তারকা ফরোয়ার্ডের নৈপুণ্যে এবারও ফরাসি লিগ কাপ জিতেছে পিএসজি। শিরোপা নির্ধারণী ম্যাচে বাস্তিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লঁরা ব্লাঁর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 04:31 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

এ নিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো ফরাসি লিগ কাপের শিরোপা জিতল পিএসজি।
 
শনিবার রাতের ফাইনালে বাস্তিয়ার জালে জোড়া গোল করেন ইব্রাহিমোভিচ ও কাভানি। 
 
২১তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে পিএসজিকে এগিয়ে নেওয়ার পর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি।