বোল্ট-ভক্ত ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ক্রীড়াপ্রেম আগে থেকেই জানা। এবার জানা গেল, বর্তমান বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টেরও দারুণ ভক্ত তিনি।
রাষ্ট্রীয় সফরে ওবামা জ্যামাইকা গেলে বোল্ট তার সঙ্গে দেখা করেন। আকাশের দিকে তির ছোঁড়ার ভঙ্গি-বোল্টের 'ট্রেডমার্ক' এই উদযাপনের 'পোজ' দিয়ে প্রিয় তারকার সঙ্গে ছবি তোলেন ওবামা। ‘এখানে কি আমরা ছবির জন্য পোজ দিতে পারি’ বলে মজাও করেন তিনি।
১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডের মালিক বোল্টের প্রশংসাও করেন ওবামা।
‘কেউ কখনো বোল্টের মতো দ্রুতগতির নয়।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এবং ছবি তুলতে পেরে দারুণ খুশি বোল্টও। ওবামার সঙ্গে দেখা করার মুহুর্তটি নিজের জন্য ‘সম্মানের’ উল্লেখ করে শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন তিনি।
