২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা পাঁচে ব্রাজিল

ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ব্রাজিল। আর এক ধাপ এগিয়ে বেলজিয়াম উঠে এসেছে তৃতীয় স্থানে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 09:53 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার এপ্রিল সংস্করণের র‌্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে প্রথম ও দ্বিতীয় স্থানে কোনো পরিবর্তন হয়নি। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সবার ওপরে আছে। আর তাদের পেছনে আছে রানার্সআপ আর্জেন্টিনা।

এক ধাপ পিছিয়ে গেলেও সেরা পাঁচে আছে কলম্বিয়া; বর্তমানে তাদের অবস্থান চতুর্থ।

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আছে নেদারল্যান্ডস (ষষ্ঠ), পর্তুগাল (সপ্তম), উরুগুয়ে (অষ্টম), সুইজারল্যান্ড (নবম) ও স্পেন (১০ম)। একধাপ এগিয়ে স্পেন সেরা দশে জায়গা করে নিয়েছে।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ১৬৭তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আর ৪৬ ধাপ এগিয়ে বাংলাদেশের ওপরে উঠে গেছে ভুটান; ১৬৩ তম স্থানে রয়েছে তারা।