ব্রাদার্স-বিজেএমসি ম্যাচ ড্র
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শুভসূচনা পেল না ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসি। নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
ব্রাদার্স ও বিজেএমসি ২০১৪-১৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু করে নিজেদের সেরা সাফল্য টপকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিশ্রুতি অনুযায়ী ঝলক দেখাতে পারেনি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ চতুর্থ স্থান পাওয়া দুটি দল। গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে ব্রাদার্স ও বিজেএমসি।
দিনের প্রথম ম্যাচে গোলের ছড়াছড়ি হলেও ব্রাদার্স ও বিজেএমসির ম্যাচে ফরোয়ার্ডদের ব্যর্থতায় কোনো পক্ষই গোল পায়নি। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
