২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার কবলে রোনালদো-রদ্রিগেস

স্পেনের লা লিগায় এক ম্যাচ করে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেস ও টনি ক্রুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 02:59 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

পুরনো খবর:

রোনালদো-রদ্রিগেসে রিয়ালের স্বস্তির জয়
মেসি-সুয়ারেসে বার্সার দারুণ জয়

বুধবার রায়ো ভায়েকানোর মাঠ থেকে স্পেনের লা লিগার ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। তবে এই ম্যাচে হলুদ কার্ড দেখেন রোনালদো, রদ্রিগেস ও ক্রুস।
 

এই নিয়ে মৌসুমে পাঁচটি করে হলুদ কার্ড দেখলেন তিনজনই। লা লিগার নিয়ম অনুযায়ী পাঁচটি হলুদ কার্ড দেখা খেলোয়াড় লিগে পরের ম্যাচটি খেলতে পারবেন না।  লা লিগায় রিয়ালের পরের ম্যাচটি আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউতে এইবারের বিপক্ষে।  ম্যাচের ২০তম মিনিটে হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করার অপরাধে হলুদ কার্ড দেখেন রদ্রিগেস। ৫১তম মিনিটে রোনালদো হলুদ কার্ড দেখেন বক্সের মধ্যে ডাইভ দেওয়ার অভিযোগে। আর রোনালদোর এই ঘটনা নিয়ে রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ক্রুস। এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে একটি কার্ড দূরে আছেন রিয়ালের সের্হিও রামোস ও লুকা মদ্রিচ।