২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার হ্যাটট্রিকে কাপ ফাইনালে পিএসজি

জ্লাতান ইব্রাহিমোভিচের অসাধারণ এক হ্যাটট্রিকে ফরাসি কাপের ফাইনালে উঠেছে পিএসজি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 02:47 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

বুধবার নিজেদের মাঠে শেষ চারে সাঁত এতিয়েনকে ৪-১ গোলে হারায় লরাঁ ব্লাঁর দল। 
 

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজি ২১তম মিনিটে ইব্রাহিমোভিচের পেনাল্টিতে এগিয়ে যায়।  চার মিনিট পর রোমাইন হামুমার গোলে সমতায় ফেরে এতিয়েন। ৬০তম মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড এসেকিয়েল লাভেস্সির গোলে আবার এগিয়ে যায় পিএসজি। এরপর শেষ ৯ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইব্রাহিমোভিচ।  ৩০ মে ফাইনালে পিএসজির প্রতিপক্ষ অসায়ার।