টাইব্রেকারে জিতে জার্মান কাপের সেমিতে বায়ার্ন
বায়ার লেভারকুজেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে জার্মান কাপের সেমি-ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। শেষ চারে পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।
বুধবার লেভারকুজেনের মাঠে নির্ধরিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য শেষ হয়। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও গোল পায়নি কোনো দল। ডিএফবি পোকালের ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
এই জয়ে লিগ, কাপ আর চ্যাম্পিয়ন্স লিগের ট্রেবল জেতার পথেই আছে বায়ার্ন।
বায়ার্ন নিজেদের মাঠে শেষ চারের ম্যাচটি খেলবে ২৮ এপ্রিল। পরের দিন দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে আর্মানিয়া বিলেফেল্ড ও ভিএফএল ভলফ্সবুর্গ।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৩০ মে।
