এফএ কাপের সেমিতে লিভারপুল
নিজেদের মাঠ অ্যানফিল্ডে গোল না পাওয়ার ব্যর্থতা ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে ঘুচিয়ে ফেলল লিভারপুল। স্বাগতিক ব্ল্যাকবার্ন রোভার্সকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের সেমি-ফাইনালে উঠেছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
গত মার্চে কোয়ার্টার-ফাইনালে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ব্ল্যাকবার্নের সঙ্গে গোলশূন্য ড্র করে লিভারপুল। ফলে এফএ কাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার রাতে ব্ল্যাকবার্নের মাঠে আবার মুখোমুখি হয় দুই দল।
আক্রমণ, প্রতি-আক্রমণে ঠাসা ম্যাচে দুই দলই প্রথমার্ধের সুযোগগুলো নষ্ট করে। অবশেষে ম্যাচের ৭০তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ফিলিপে কৌতিনিয়ো। জর্ডান হেন্ডারসনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করতে করতে দুরহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
