২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিওরেন্তিনাকে উড়িয়ে কাপ ফাইনালে ইউভেন্তুস

সেমি-ফাইনালের প্রথম পর্বে পিছিয়ে ছিল ইউভেন্তুস, কিন্তু দ্বিতীয় পর্বে প্রতিপক্ষ ফিওরেন্তিনাকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে সেরি আর শীর্ষে থাকা দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 01:37 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

নিজেদের মাঠে প্রথম পর্বে ২-১ গোলে হেরেছিল ইউভেন্তুস। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরে তারা। দুই পর্ব মিলে ৪-২ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে ওঠে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

ম্যাচের ২১তম মিনিটে আলেস্সান্দ্রো মাত্রির গোলে এগিয়ে যায় চোটে পড়া তিন তারকা কার্লোস তেভেস, আন্দ্রেয়া পিরলো আর পল পগবাকে ছাড়া খেলতে নামা ইউভেন্তুস।

লিওনার্দো বোনুচ্চির ভলি থেকে দারুণ এক গোল করে বিরতিতে যাওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো পেরেইরা।

৫৯তম মিনিটে স্কোরশিটে নাম লেখান বোনুচ্চি। আর এতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তুস।   

আগামী ৭ জুনের ফাইনালে ইউভেন্তুসের প্রতিপক্ষ হবে নাপোলি অথবা লাৎসিও। বুধবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে মুখোমুখি হবে দল দুটি। লাৎসিওর মাঠে দুই দলের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।