দাপুটে জয়ে শুরু শেখ জামালের
দাপুটে জয় দিয়ে প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুম শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। উদ্বোধনী ম্যাচে ফরাশগঞ্জকে ৪-১ গোলে হারিয়েছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শেখ জামালের ল্যান্ডিং ডারবো দুটি, মামুনুল ইসলাম ও ওয়েডসেন আনসেলমে একটি করে গোল করেন। ফরাশগঞ্জের গোলদাতা পিটার আকিন।
ম্যাচে এগিয়ে গিয়েছিল ফরাশগঞ্জই। দশম মিনিটে পিটার আকিনকে বক্সের মধ্যে শেখ জামালের ডিফেন্ডার কেষ্ট কুমার দাস ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে গোল করতে ভুল হয়নি নাইরেজিয়ার ফরোয়ার্ড আকিনের।
