২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের ব্যায়াম করতে রোনালদোর উপদেশ

গ্রানাদার জালে গোল উৎসবের পর তা উদযাপনের অংশ হিসেবে ভিন্ন এক পন্থা বেছে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোটি-কোটি ভক্তকে ব্যায়াম করার আহবান জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 04:39 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

গত রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে গ্রানাদাকে ৯-১ গোলে উড়িয়ে দিতে একাই ৫ গোল করেন রোনালদো। মাঠে এমন অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ভক্ত-সমর্থকদের নিজেদের শরীর সুস্থ রাখতে যত বেশি সম্ভব ব্যায়াম করার পরামর্শ দেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। 
 
মঙ্গলবার ফেইসবুক ও টুইটারে সাইকেলসহ নিজের ছবি পোস্ট করে এই পরামর্শ দেন বর্তমান বিশ্বের অন্যতম ‘ফিট’ অ্যাথলেট রোনালদো।
 
“যত পারো ব্যায়াম করো, এটা শরীর ও মনের জন্য উত্তম।”
 
ফেইসবুকে ১০ কোটি ২২ লাখ ৭৫ হাজারেরও বেশি এবং টুইটারে ৩ কোটি ৪৮ লাখের বেশি অনুসারী আছে অনেকের মতেই বর্তমানের সেরা এই ফুটবলারের।