২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের মাঠের বাইরে কস্তা

স্টোক সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি নিজেদের অবস্থান আরও মজবুত করলেও শনিবার রাতে বড় ধাক্কা খেয়েছে দলটি। হ্যামস্ট্রিংয়ের (পায়ের পেশিতে) চোটে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন স্পেনের এই স্ট্রাইকার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 04:25 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

চোটের কারণে ব্রাজিলে জন্ম নেয়া কস্তা সম্প্রতি হওয়া স্পেনের দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারেননি। একই কারণে স্ট্যামফোর্ড ব্রিজে স্টোকের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের শুরুর একাদশে ছিলেন না তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামলেও ১১ মিনিটের মাথায় চোট পেয়ে বাইরে চলে যান তিনি। 
 
পরে ম্যাচ শেষে চেলসির কোচ জোসে মরিনিয়ো কস্তার কমপক্ষে দুই সপ্তাহের জন্য দলের বাইরে চলে যাওয়ার কথা জানান।
 

পুরোপুরি সুস্থ না থাকা সত্ত্বেও কস্তাকে খেলানোর কথা সংবাদ সম্মেলনে স্বীকার করেন মরিনিয়ো। তবে তিনি জানান, ম্যাচের আগের দুই দিন অনুশীলনে ‘ফিট’ ছিলেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। আর পুরো ম্যাচের জন্য না হলেও কিছুটা সময় খেলার মতো সুস্থ ছিলেন তিনি। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।