ফেনেরবাচের খেলোয়াড়দের বাসে গুলি
তুরস্কের সুপার লিগে জয়ের আনন্দ বিষাদে রূপ নিয়েছে ফেনেরবাচের। রিজেস্পোরের বিপক্ষে ৫-১ গোলে জিতে ফেরার পথে খেলোয়াড়দের বাস লক্ষ্য করে গুলি ছুড়েছে বন্দুকধারীরা।
শনিবার ম্যাচ শেষে বাসে করে বিমানবন্দরে যাচ্ছিল ফেনেরবাচের পুরো দল। সেই সময়েই ঘটনাটি ঘটে। প্রথমে বাসে কেউ পাথর ছুড়েছে বলে মনে করা হলেও পরে বোঝা যায় এটি গুলির ঘটনা। এ ঘটনায় আহত বাসচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলোয়াড়রা কোনো আঘাত পাননি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইইপ এরদোগান ফেনেরবাচের একজন সমর্থক। স্থানীয় প্রশাসনকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন তিনি।
লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফেনেরবাচে শনিবারের ম্যাচটি জিতেই চিরপ্রতিদ্বন্দ্বী গালাতাসারাইকে ছাড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে।
