সেরেনার মায়ামি জয়
কার্লা সুয়ারেস নাভার্রোকে হারিয়ে মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকার মায়ামি ওপেনে এটি অষ্টম শিরোপা জয়।
ফাইনালে স্পেনের নাভার্রোকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি সেরেনাকে। শনিবার ৫৬ মিনিট স্থায়ী ম্যাচটি ৬-২, ৬-০ গেমে জেতেন তিনি।
মায়ামি ওপেনে সেরেনার এটি টানা তৃতীয় শিরোপা। টেনিসের উন্মুক্ত যুগে চতুর্থ নারী টেনিস খেলোয়াড় হিসেবে একই শিরোপা আটবার জয়ের কীর্তি গড়েন সেরেনা। এর আগে এই কীর্তি গড়েন মার্তিনা নাভ্রাতিলোভা, ক্রিস এভার্ট ও স্টেফি গ্রাফ। এমন কীর্তি গড়তে পেরে দারুণ খুশি সেরেনা।
“আটটি শিরোপা জিতে সত্যি খুবই ভালো লাগছে। … আটটি শিরোপা যে জিততে পারব, তা সপ্তাহের শুরুতে ভাবতে পারিনি।”
