শীর্ষে আরও সংহত বায়ার্ন মিউনিখ
বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে কষ্টের জয় নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। আর এ জয়ে বুন্দেসলিগার তালিকায় শীর্ষ স্থান আরো সংহত করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার রাতে বায়ার্নের পাওয়া জয়ে একমাত্র গোলটি করেন বরুসিয়া থেকে আলিয়াঞ্জ আরেনায় আসা রবের্ত লেভানদোভস্কি।
২৭ ম্যাচে এটি বায়ার্নের ২১তম জয়। এ জয়ে ৬৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার তালিকায় শীর্ষ স্থান আরো সংহত করেছে পেপ গার্দিওলার দল। আর ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বরুসিয়া।
