২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল আতলেতিকো

করদোবার মাঠ থেকে প্রত্যাশিত জয় নিয়ে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। আর ২-০ গোলের জয়ে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানও কমিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 12:13 AM

Updated : 12 Oct 2022, 03:31 PM

২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিয়েগো সিমেওনের দল। এক ম্যাচ কম খেলে পাওয়া ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আর ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
 
আতলেতিকোর জয়ে শনিবার আন্তোয়ান গ্রিজমান ও সাউল নিগুয়েজ একটি করে গোল করেন।
 
প্রথমার্ধেই গোল দুটি করে আতলেতিকো। ম্যাচের পঞ্চম মিনিটে বাঁ পায়ের মাপা শটে গোল করে দলকে এগিয়ে দেন গ্রিজমান।
 
৩৯তম মিনিটে হিমেনেসের হেড থেকে পাওয়া বল করদোবার জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিগুয়েস।