২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমার মাঠে নাপোলির হার

নাপোলিকে হারিয়ে লিগের শিরোপা লড়াইয়ে টিকে আছে রোমা। শনিবার ইতালির শীর্ষ লিগ সেরি আয় ১-০ গোলে জেতে রাজধানীর দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 08:15 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

ঘরের মাঠে ম্যাচের ২৫তম মিনিটে একমাত্র গোলটি করেন মিরালেম পিয়ানিচ। ইতালির মিডফিল্ডার আলেসান্দ্রো ফ্লোরেন্সির পাস পেয়ে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে বল জালে পড়ান বসনিয়ার এই মিডফিল্ডার।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ২৯ ম্যাচে বেড়ে হলো ৫৬। ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে নাপোলি।