‘মেসি ও রোনালদোকে চ্যালেঞ্জ জানাতে পারে শুধু নেইমার’
বর্তমানের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর নতুন কোনো প্রতিদ্বন্দ্বীই দেখছেন না অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচের মতে, নেইমারের যোগ্যতা আছে তাদের চ্যালেঞ্জ জানানোর কিন্তু সেজন্যে নিজেকে আরও প্রমাণ করতে হবে ব্রাজিলের সেরা ফরোয়ার্ডকে।
সম্প্রতি নিউ ইয়র্কের একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়ের প্রসঙ্গে এ কথা বলেন ক্লাব ফুটবলের সফলতম কোচ ফার্গুসন।
সাবেক স্কটিশ এই কোচের মতে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই মেসি ও রোনালদোর মানের ফুটবলার তৈরি করে থাকে। কিন্তু বর্তমানে মেসি-রোনালদোকে চ্যালেঞ্জ জানানোর মতো এক নেইমার ছাড়া আর কাউকেই দেখছেন না তিনি।
“নেইমার ছেলেটা তার সম্ভাবনা নিয়ে অনেক প্রচার পেয়েছে, কিন্তু আমার মনে হয়, সে কি করতে পারে তা দেখার এখনও বাকি আছে।”
