২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জয়ের দেখা পেল আতলেতিকো

টানা তিন ম্যাচ ড্রয়ের পর জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় নিজেদের মাঠে গেতাফের বিপক্ষে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের জয়টি ২-০ ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 11:17 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

আগের তিন ম্যাচে সেভিয়া, ভালেন্সিয়া ও এসপানিওলের সঙ্গে ড্র করেছিল আতলেতিকো।

শনিবার আতলেতিকোর জয়ে ফের্নান্দো তরেস ও তিয়াগো মেন্দেস একটি করে গোল করেন। দুটি গোলই প্রথমার্ধে পায় দিয়েগো সিমিওনের দল।

এ জয়ে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে রয়েছে আতলেতিকো। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৫ এবং রিয়াল মাদ্রিদ ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৬০।

শনিবার নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে তৃতীয় মিনিটেই আতলেতিকোকে এগিয়ে দেন তরেস। কোকের বোড়ানো বল লক্ষ্যে পৌঁছে দেন এই স্প্যানিশ স্ট্রাইকার।

প্রধমার্ধের শেষ দিকে স্বাগতিকরা ব্যবধান বাড়ায়। ৪৪তম মিনিটে রাউল হিমেনেসের হেড দিয়ে নামিয়ে দেওয়া বল মাপা শটে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন তিয়াগো মেন্দেস।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলেও এবার আর পয়েন্ট ভাগাভাগির পথে হাঁটতে হয়নি আতলেতিকোকে।