২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্লাসিকো জিতলে এগিয়ে যাবে বার্সা'

রিয়াল মাদ্রিদের বিপক্ষে 'ক্লাসিকো' জিততে পারলে বার্সেলোনার লা লিগার শিরোপা জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বলে মনে করেন ডিফেন্ডার জেরার্দ পিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 09:19 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

আগামী রোববার কাম্প নউয়ে হতে যাওয়া ক্লাসিকোর পরও লিগের ১০ রাউন্ড বাকি থাকবে। কিন্তু বার্সেলোনার স্প্যানিশ খেলোয়াড় পিকের বিশ্বাস, চিরপ্রতিদ্বন্দ্বীদের হারালে শিরোপার পথে 'খুবই গুরুত্বপূর্ণ এক ধাপ' এগিয়ে যাবে তারা।

"ক্লাসিকো আমাদের এগিয়ে যাওয়ার পথে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। (এটার পরে) আরও ১০ ম্যাচ বাকি থাকবে, কিন্তু পয়েন্ট তালিকায় আমরা খুবই কাছাকাছি আছি।"

২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে পিকে বলেন, "আরও তিনটি পয়েন্ট (রিয়ালের সঙ্গে আমাদের) বড় ব্যবধান নিশ্চিত করবে যার ফলে হয়তো আমরা শিরোপা জিতব। আমি ম্যাচটি জেতার অপেক্ষায় আছি।"