২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন দলে ফিরলেন কস্তা

স্পেন দলে ফিরেছেন চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তা। ইউক্রেনের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেন কোচ ভিসেন্তে দেল বস্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

২৪ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সেভিয়া মিডফিল্ডার ভিতোলা। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলা ২৫ বছর বয়সী এই ফুটবলার গোলে সাহায্য করার পাশাপাশি গোল করাতেও দক্ষ।

ব্রাজিলে জন্ম নেয়া কস্তা গত বছরে স্পেনের শেষ দুই ম্যাচে খেলেননি। একটি ম্যাচে  বেলারুশের বিপক্ষে ইউরো বাছাইয়ে ৩-০ গোলে জিতে স্পেন। অন্যটিতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে একমাত্র গোলে হেরে যায় ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা।

কস্তাসহ আক্রমণ আছেন সেস ফাব্রেগাস, আলভারো মোরাতা ও পেদ্রো।

আগামী শুক্রবার নিজেদের দেশে সেভিয়ার মাঠে ইউক্রেনের বিপক্ষে খেলবে স্পেন। ৩১ মার্চ আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পেন দল:

গোলরক্ষক: ইকের কাসিয়াস (রিয়াল মাদ্রিদ), দাভিদ দি হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সের্হিও আসেনহো (ভিয়ারিয়াল)

ডিফেন্ডার: দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ) জেরার্দ পিকে (বার্সেলোনা), মার্ক বার্ত্রা (বার্সেলোনা), হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ), রাউল আলবিওল (নাপোলি), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), জরদি আলবা (বার্সেলোনা), হুয়ান বের্নাত (বায়ার্ন মিউনিখ)

মিডফিল্ডার: মারিও সুয়ারেস (আতলেতিকো মাদ্রিদ), সের্হিও বুসকেতস (বার্সেলোনা), মিকেল সান হোসে (আথলেতিক বিলবাও), কোকে (আতলেতিকো মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), সান্তি কাসোরলা (আর্সেনাল), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি), ভিতোলা (সেভিয়া), ইসকো (রিয়াল মাদ্রিদ)

ফরোয়ার্ড: সেস ফাব্রেগাস (চেলসি), আলভারো মোরাতা (ইউভেন্তুস), পেদ্রো (বার্সেলোনা), দিয়েগো কস্তা (চেলসি)