২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্চারিতে বাংলাদেশের রৌপ্য

থাইল্যান্ডে এশিয়া কাপ স্টেজ-২ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারিতে রৌপ্য পেয়েছে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 02:30 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

থাইল্যান্ডের ব্যাংককে সেমি-ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের তীরন্দাজরা। শনিবার ফাইনালে রাশিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যাওয়ায় স্বর্ণ জয়ের আশা পূরণ হয়নি তাদের।

টুর্নামেন্টে বাংলাদেশ আর্চারি দল রিকার্ভের পুরুষ বিভাগে দলগত ইভেন্টে চীনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে।

কোয়ার্টার-ফাইনালে চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। আর সেমি-ফাইনালে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করে রাখে বাংলাদেশ আর্চারি দল।

সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে জেতায় দারুণ খুশি বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন শোয়েব চৌধূরী জানান, ভারতকে হারিয়ে ফাইনালে ওঠায় উৎফুল্ল দলের ছেলেরা।

শেখ সজিব, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ দুরুল হুদা-এই তিন তীরন্দাজ বাংলাদেশ দলে খেলেন।